← মূল পাতায় ফিরে যান

Terms of Service (ব্যবহারের শর্তাবলী)

সর্বশেষ আপডেট: 11/04/2026

১. সাধারণ শর্তাবলী

আমাদের ওয়েবসাইট (Course Plan) ভিজিট বা ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের উল্লেখিত সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন। এর কোনো শর্তে আপনি একমত না হলে আমাদের সার্ভিস ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।

২. অ্যাকাউন্ট ও নিরাপত্তা

আপনার ব্যবহারকারী অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং অন্যান্য গোপনীয় তথ্য সুরক্ষিত রাখা আপনার নিজস্ব দায়িত্ব। নিজের অ্যাকাউন্টের আওতায় ঘটমান যেকোনো কাজের জন্য আপনি দায়ী থাকবেন। আমরা অ্যাকাউন্ট সম্পর্কিত অননুমোদিত ব্যবহারের কোনো দায়ভার নেব না।

৩. ক্রয় এবং রিফান্ড নীতি

আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো কোর্স বা ই-বুক ক্রয়ের পর আমাদের নির্দিষ্ট রিফান্ড পলিসি অনুযায়ী তা বাতিল বা পরিবর্তনযোগ্য হতে পারে। প্রতিটি কোর্সের ডেসক্রিপশনে বিস্তারিত নিয়মাবলী দেওয়া থাকবে। ক্রয়ের আগে দয়া করে তা মনোযোগ সহকারে পড়ে নিন।

৪. এক্সেস ও কপিরাইট

আমাদের ওয়েবসাইটের সকল কোর্স ভিডিও, পিডিএফ, টেক্সট এবং অন্যান্য কন্টেন্ট সম্পূর্ণভাবে Course Plan-এর নিজস্ব সম্পত্তি। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে এগুলোর পুনঃব্যবহার, রেকর্ডিং করা অথবা কমার্শিয়াল উদ্দেশ্যে ডিস্ট্রিবিউট করা সম্পূর্ণ বেআইনি। এই নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৫. সেবায় পরিবর্তন

Course Plan যেকোনো সময়, পূর্ব কোনো নোটিশ ছাড়াই, ওয়েবসাইটের কোনো অংশ বা সার্ভিস পরিবর্তন, স্থগিত বা চিরতরে বন্ধ করার অধিকার রাখে।